ট্যুরের খরচ ভাগ আর চাঁদার হিসাব, এক অ্যাপে

ট্যুরে একজন সবার চাঁদা তোলে, আরেকজন হোটেল দেয়, কেউ বাসভাড়া। ফিরে এসে কে কত পাবে সেই হিসাবেই বন্ধুত্বে টান পড়ে। মিটমাটে ট্যুরের সব খরচ আর চাঁদা এক জায়গায় থাকে।

ট্যুরে মিটমাট কীভাবে ব্যবহার করবেন

  1. একটি "ট্যুর" গ্রুপ খুলে সবাইকে যোগ করুন।
  2. "ট্যুর পুল" চালু করে জনপ্রতি চাঁদার লক্ষ্য ঠিক করুন।
  3. কে কত চাঁদা দিল লিখুন: কে দিয়েছে আর কার বাকি এক নজরে দেখা যায়।
  4. ট্যুরের খরচ (হোটেল, গাড়ি, খাবার) বিল হিসেবে লিখুন; কে কত পাবে মিটমাট হিসাব করে।
  5. ফিরে এসে বিকাশ বা নগদে হিসাব মেটান।

নেটওয়ার্ক না থাকলেও

সাজেক বা বান্দরবানে নেটওয়ার্ক না থাকলেও খরচ লেখা যায়। সেগুলো ফোনে জমা থাকে আর নেটওয়ার্ক এলে নিজে থেকেই সিঙ্ক হয়।

টাকা থাকে যিনি তুলছেন তার কাছেই

মিটমাট শুধু হিসাব রাখে। চাঁদার টাকা থাকে যিনি তুলছেন তার কাছে, বা তার বিকাশ-নগদে।

সাধারণ প্রশ্ন

ট্যুর পুল কী?

জনপ্রতি চাঁদার লক্ষ্য আর কে কত জমা দিল তার হিসাব। এতে দেখা যায় কে দিয়েছে আর কার বাকি।

ট্যুর পুল থেকে খরচ কি মিটমাটে কাটা হয়?

না। ট্যুর পুল শুধু চাঁদা জমার হিসাব রাখে। ট্যুরের খরচ আলাদা বিল হিসেবে লিখুন, তাহলে কে কত পাবে মিটমাট হিসাব করবে।

কেউ আগে চলে গেলে বা কম খেলে?

খরচ নির্দিষ্ট অঙ্কে বা ভাগ অনুযায়ী ভাগ করা যায়, যাতে যার যতটুকু খরচ সে ততটুকু দেয়।

মিটমাট অ্যাপ শীঘ্রই আসছে

অ্যান্ড্রয়েড অ্যাপ শীঘ্রই Google Play-তে। ওয়েটলিস্টে যোগ দিন, সবার আগে খবর পাবেন।