মিটমাট অ্যাকাউন্ট ডিলিট
আপনি যেকোনো সময় মিটমাট অ্যাপ থেকেই নিজের অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন।
অ্যাপ থেকে কীভাবে ডিলিট করবেন
- মিটমাট অ্যাপ খুলে আপনার ৫ ডিজিটের পিন দিয়ে ঢুকুন।
- নিচের দিকে Profile-এ যান, তারপর Settings খুলুন।
- "আমার ডেটা ডাউনলোড বা ডিলিট করুন" খুলে Delete my account চাপুন, তারপর নিশ্চিত করুন।
ডিলিট করার আগে চাইলে একই জায়গা থেকে নিজের ডেটা এক্সপোর্ট করে রাখতে পারেন।
কী মুছে যায়, কী থাকে
- আপনার ব্যক্তিগত তথ্য মুছে ফেলা হয়: নাম, ফোন নম্বর, পিন, প্রোফাইল ও সেটিংস।
- শেয়ার করা গ্রুপে আপনার খরচ ও লেনদেনের অঙ্কগুলো থেকে যায়, যাতে বন্ধুদের ব্যালেন্স ঠিক থাকে। সেখানে আপনার ব্যক্তিগত তথ্য আর থাকে না।
- আইন অনুযায়ী কিছু তথ্য নির্দিষ্ট সময় রাখতে হলে শুধু সেটুকুই রাখা হয়, তারপর মুছে ফেলা হয়।
কত সময় লাগে
ডিলিট নিশ্চিত করার সাথে সাথে আপনি লগ আউট হয়ে যাবেন এবং অ্যাকাউন্ট আর ব্যবহার করা যাবে না। ব্যাকআপ থেকে তথ্য পুরোপুরি মুছে যেতে কিছু দিন লাগতে পারে।
অ্যাপ খুলতে পারছেন না?
যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নম্বর থেকে আমাদের জানান, আমরা যাচাই করে অ্যাকাউন্ট ডিলিট করে দেব।